প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’র বার্ষিক নির্বাচন আগামী ২৩ তারিখ, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
আসন্ন এ নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন শামীম মাহমুদ। তাঁর ব্যালট নম্বর ১১১। নির্বাচনে তিনি সংগঠনের সদস্যদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন।
স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে শামীম মাহমুদ সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি নির্বাচনে সকল ভোটারের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সংগঠনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
সহ-সভাপতি পদে শামীম মাহমুদকে বিজয়ী করতে ব্যালট নম্বর ১১১-এ ভোট দিয়ে তাঁর পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩