বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত!
শারীরিক সুস্থতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৫ কিলোমিটার মিনি ম্যারাথন। ৭ নভেম্বর শনিবার সকালে নঈম মিয়ার বাজার থেকে শুরু হওয়া এ ম্যারাথনটি মোল্লাপাড়া ও ঘাসিরপাড়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নঈম মিয়ার বাজারে এসে শেষ হয়।
মিনি ম্যারাথনটি মাহমুদুল হাসান বিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মাহাবুব করিম এবং কৃষিবিদ মো. মুস্তাফিজুর রহমান।
ম্যারাথনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ড্রিল প্রশিক্ষক সৈনিক ইয়াকুব আলী স্বপন। তাঁর প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অংশগ্রহণকারীরা নির্ধারিত ৫ কিলোমিটার পথ অতিক্রম করেন।
ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নির্বাচন করা হয়। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে পুরস্কৃত করা হয়।
আয়োজকরা জানান, নিয়মিত শরীরচর্চা, হাঁটা ও দৌড়ের মাধ্যমে সুস্থ জীবন গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা ও স্বাস্থ্যসচেতন কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩