বকশীগঞ্জে প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে“ রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৬ নভেম্বর (বৃহস্পতিবার ) উপজেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডা. মো. নাইম মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, খামারী আতাউর রহমান, দেলোয়ার হোসেন ও মোখতার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন জানান, প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩