জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আলাল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
আলাল মিয়া বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডল পাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে।
বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, আলাল মিয়া স্বপরিবারে ঢাকার কামরাঙ্গীর চরে বসবাস করতো।
গতকাল (সোমবার) আলাল মিয়া নিজ বাড়িতে আসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়েন। সন্ধ্যা হলেও সে দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হলে বেড়ার ফাঁক দিয়ে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহটি উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তিনি মারা গেছেন ময়নাতদন্তের পর বলা যাবে।
এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩