
মোঃ আতিকুর গোলদার খুলনা
বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে গাছের চারা ও রক্ষণাবেক্ষণের উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক থান্দার কামরুজ্জামান। ইউপি চেয়ারম্যান এসকে জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম মন্ডল। সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম ফরিদ রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ ফিরোজুর রহমান, রায়পুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আহাদ,সুরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আইয়ুব আলী, ইউপি সদস্য রমেন্দ্রনাথ রায়, জিএম এনামুল হক, রুনা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কার্যসহকারী মহসিন হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ধীমান মল্লিক, সমাজ সেবক তৌহিদুর রহমান, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি যথাক্রমে তৃপ্তি রায়, পবিত্র কুমার রায়, সুশান্ত কুমার রায়, তন্ময় মন্ডল, সুবর্ণ কুমার সরকার, রজত কান্তি হালদার, হরপ্রসাদ বাইন, তপন কুমার সরকার, মরিয়ম খাতুন, বি.এম কামাল হোসেন, প্রদ্যুৎ বিশ্বাস, বিজন কুমার রায়, সঞ্জীত কুমার মন্ডল, তন্দ্রা বতী রায়।
অনুষ্ঠানে সুরখালী ইউনিয়নের ২ টি কলেজ, ৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ২ টি দাখিল মাদ্রাসা এবং ১৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে গাছের চারা, সার, নেট ও বাঁশের স্টিক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩