বুলবুল আহম্মেদ_বদলগাছী নওগাঁ প্রতিনিধি,
নওগাঁর বদলগাছি উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, অফিস সহায়ক মো. সৈয়কত হোসেন ওই শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন বার্তা পাঠানো, প্রেমের প্রস্তাব দেওয়া এবং অবৈধভাবে সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করেন।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত অফিস সহায়ককে চাকরি থেকে বহিষ্কারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি
১৮-২-২০২৬
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩