

নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ ,১০কোটি টাকার কাঁচা ইট নষ্ট -হতাশার মাঝে পড়েছেন ভাটা মালিকরা!
হঠাৎ রাতে আকাশের বৃষ্টির কারণে খলিয়ানে থাকা লাখ লাখ কাচা ইট নষ্ট হয়ে হয়েছে। উপজেলার ২৪টি ইট ভাটা মিলে প্রায় ১০ কোটি খয়ক্ষতি সাধন হয়েছে। ইট ভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বলেন, আমার ৩টি ভাটার খলিয়ানে প্রায় ৯লাখ কাঁচা ইট তৈরি করা ছিল। হঠাৎ গত বুধবার রাতে মসুর ধারে বৃষ্টির কারণে সমদয় কাঁচা ইট গলিয়ে নষ্ট হয়ে গেছে। আমরা মালিকগণ ভাটার ইট বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। শেষ সময় এসে আমাদের কয়লা বাঁকিসহ বিভিন্ন দেনা পরিশোধ করতে হয়। ঈদের আগে আমাদের শ্রমিকদের বকেয়া মজুরির টাকা পরিশোধ করতে হয়। এখন আমরা কি করব - হতাশা গ্রস্ত হয়ে পড়েছি।
ভাটা মালিক সমিতির এক সদস্য বলেন আমার ভাটায় প্রায় ১৬ থেকে ১৮ লাখ কাচা ইট নষ্ট হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা বলেন এখন ইট পোড়ার শেষ সময় খলিয়ানে থাকা নষ্ট হওয়া ইট গুলো সরিয়ে নিতে লেবারের প্রয়োজন এবং অনেক ব্যয় বহুল খরচ। তারা ছাড় নতুন করে ইট তৈরির সময় নাই ফলে আমাদের মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে। ভাটা মালিক সমিতির সভাপতি বলেন, উপলোর ২৪টি ভাটা মিলে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
বুলবুল আহম্মেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩