মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার হাড্ডি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন থানার চৌকস কর্মকর্তা এসআই আজিজুর রহমান। অভিযানের সময় দক্ষতা, সাহসিকতা ও কৌশলী তৎপরতার মাধ্যমে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আবুল হোসেন এবং মাতার নাম নুর নাহার।
পুলিশ জানায়, একটি সি আর মামলায় আদালত দেলোয়ার হোসেনকে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও বাঁশখালী থানার চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অপরাধ দমনে ওসি মোহাম্মদ রবিউল হকের জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বাঁশখালী থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও সক্রিয় ভূমিকার কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের প্রশংসা করেছেন অনেকে।
বাঁশখালী থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩