বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, যাচাইহীন অভিযোগ বা তথ্য প্রকাশ না করে বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তারা।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার গ্র্যান্ড পতেঙ্গা রেস্তোরাঁর তৃতীয় তলায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বিজেসি কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজেসি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি কিরণ শর্মা। প্রধান আলোচক ছিলেন বিজেসি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কিরণ শর্মা সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার রক্ষায় দায়িত্বশীল ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধান আলোচক মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত অধিকার নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় বক্তারা বলেন, কোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থ, চাপ কিংবা প্রভাবের বাইরে থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখা সম্ভব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক সমস্যায় পড়লে পারস্পরিক সহযোগিতা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ঢাকার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সহসভাপতি ও বন্দর থানার সভানেত্রী শাহিদা খানম মালা, বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন, বিজেসির আইন উপদেষ্টা অ্যাডভোকেট ওবায়দুল সমীর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও বাগেরহাট জেলা ফোরামের সাধারণ সম্পাদক এম জাহিদুল ইসলাম (এলএল.বি অনার্স, এলএল.এম), বিজেসি দক্ষিণাঞ্চলের প্রধান উপদেষ্টা অসিত গাইন এবং বিজেসি দক্ষিণাঞ্চলের সভাপতি ফকির মিরাজ আলী শেখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উৎসব বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক মোসলেউদ্দিন বাহার, ডা. মোঃ আমিনুল ইসলাম, বাবুল হোসেন বাবলা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলী আজম, ওমর ফারুক, নূর নবী, মনির তালুকদার, খাদিজা বেগম, মোঃ আবু হানিফ, সাংবাদিক এইচ এম শাহীন আলম, মোঃ জহিরুল ইসলাম রানা ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিজেসির বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাংবাদিকরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩