বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত উপাচার্য শ্রদ্ধেয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং শেরপুরের কৃতী সন্তান, সম্মানিত সদস্য ও শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ আনোয়ার পারভেজ।
নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে কৃষিবিদ আনোয়ার পারভেজ বলেন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও কৃষি উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। পাশাপাশি দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবন কামনা করেন কৃষিবিদ আনোয়ার পারভেজ। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩