মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
বাগেরহাট জেলার মোংলা থানাধীন বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি
মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ২৩:৩০ ঘটিকার সময় বাগেরহাট জেলার মোংলা থানাধীন মোংলা পোর্ট পৌরসভার ০৫ নং ওয়ার্ডস্থ বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১৫ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, রুমি ইসলাম (৩২), পিতা: নজরুল ইসলাম,মোঃ পারভেজ (২১), পিতা: মোঃ পলাশ, মোছাঃ ময়না (২৪), স্বামী: সগির হোসেন, মোছাঃ ফাতেমা (৩০), স্বামী: মৃত মতিন, সর্বসাং: শ্রম কল্যাণ রোড, বালুরমাঠ, ৫নং ওয়ার্ড মোংলা পৌরসভা, থানা: মোংলা, জেলা: বাগেরহাট। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত গাঁজাসহ আসামিদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৬, মিডিয়া উইং জানান,
নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নে এসআরবি ফোর্সের চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩