মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘা উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে শীর্ষক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর পরিতোষ চন্দ্র রায় এর সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, বাউসা, আড়ানী ও চকরাজাপুর এর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ।
এ সমন্বয় সভায় গ্রাম আদালতের আইনগত বিভিন্ন বিষয়, আদালত পরিচালনার নিয়ম, নথিপত্র ও রেজিস্ট্রার সংরক্ষণ, প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক প্রচার প্রচারণা, গ্রাম আদালতের করনীয় ও সেবা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়।
প্রসংগত, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপ) এর সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩