সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সামাজিক সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় হ্নীলা-চৌধুরীপাড়া যমুনা ইয়ুথ পিস ক্যাফ থেকে র্যালির মাধ্যমে কর্মসূচির শুরু হয়।
র্যালিটি চৌধুরীপাড়া বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন সেন্টারের নিচতলায় অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। Youth-Led Cultural Exchange for Social Harmony শীর্ষক এ আয়োজনটি ছিল বাংলাদেশ ও মিয়ানমারে যুব নেতৃত্বাধীন শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সংহতি উদ্যোগের অংশ।
অনুষ্ঠান পরিচালনা করেন দমদমিয়া পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন তানজিনা মোহাম্মদ জয়া। এতে চৌধুরীপাড়া যমুনা পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন কাঁকন দাস, দমদমিয়া পিস ক্যাফের সাবেক পিস চ্যাম্পিয়ন নাসিমা, ক্যাম্প-২৪-এর সাবেক পিস চ্যাম্পিয়ন বিবি জাহান, পূর্ণিমা জেবা ও চৌধুরীপাড়ার সাবেক পিস চ্যাম্পিয়ন সোহেল রানা বক্তব্য দেন। এছাড়া SHAY Society-এর প্রতিনিধি বোরহান ও উদয়ের প্রতিনিধি সোহেল বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরীপাড়া রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটি অং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শামসুদ্দিন।
এ সময় বক্তব্য দেন SHED-এর সোশ্যাল কোহেশন প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোহাম্মদ এরশাদুল ইসলাম ইশতিয়াক । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন SHED-এর প্রতিনিধি আসিফ তাইজুল।
আয়োজনে সাবেক পিস চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আলোচনা পর্ব শেষে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারীর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। পরে কক্সবাজার থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বাঙালি ও রোহিঙ্গা সম্প্রদায়ের গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত তরুণ-তরুণী ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, পারস্পরিক সংস্কৃতি, অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদানের মাধ্যমে তরুণদের মধ্যে সহনশীলতা, বন্ধুত্ব ও সামাজিক সংহতি আরও জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩