বানারীপাড়া প্রতিনিধি//
বরিশালের বানারীপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, আলোচনা সভা এবং জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে বানারীপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।
বানারীপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিবে'র সভাপতি উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির অন্যতম সংগঠক এবং জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আসাদ বিন রনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা এনসিপির আহ্বায়ক আবু সাইদ মুসা,এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম কনক, সদস্য সচিব আবু সায়্যেদ ফেরদৌস,কেন্দ্রীয় যুব শক্তির সহ-সাংগঠনিক সম্পাদক বনী আমীন,বরিশাল জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক,বাবুগঞ্জের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহম্মেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আসিফ আলী,বরিশাল জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আলী রনি,যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম,বরিশাল মহা নগর ছাত্র শক্তির অন্যতম সংগঠক ফাহিম আকনসহ জেলা উপজেলা এনসিপির নেতাকর্মীরা।
সভায় বক্তারা ঈদুল আজহার ত্যাগ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারা জুলাই আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল বানারীপাড়ার চার জুলাই শহীদের স্বজনদের উপস্থিতি। তারা শহীদদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও গণমানুষের প্রত্যাশা পূরণের প্রত্যয়ে এক মিলনমেলায় পরিণত হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩