মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চান্দুড়িয়া-সরনজাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
শোকবার্তায় তাঁকে ছোট ভাইসম উল্লেখ করে বলা হয়, মফিজ উদ্দিন ছিলেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও দক্ষ সংগঠক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালেন সহকর্মী ও এলাকাবাসী।
আজ দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ফুটবল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩