মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় সংগঠনের বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরেন তারা।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম।
এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয়করণ বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩