এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা'র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বে দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোবাশ্বেরুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সহকারী শিক্ষক শারমিন আক্তার, আল মামুন মিন্টু, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, খোরশেদ আলম লিমন, আলোকবর্তিকার দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেনসহ অন্যান্যরা।
এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জ্ঞান ও মেধার এই প্রতিযোগিতায় ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫ টায় আলোকবর্তিকা লাইব্রেরিতে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজসেবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩