
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আইটি শাখায় বিভাগীয় প্রধান মনোয়ারুল ইসলাম কর্তৃক আয়োজিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হলো চেয়ারম্যান ও সচিব মহোদয়কে
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এস. এম. আরিফুর রহমান এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. শাহাদত উল্লাহ মহোদয়কে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীবৃন্দ নবনিযুক্ত দুই সম্মানিত ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত সবাই তাঁদের সুদক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।বক্তারা বলেন, প্রফেসর এস. এম. আরিফুর রহমান ও প্রফেসর মো. শাহাদত উল্লাহ দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টদের দৃঢ় বিশ্বাস।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর এস. এম. আরিফুর রহমান এবং সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. শাহাদত উল্লাহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং নবনিযুক্ত দুই কর্মকর্তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩