
রুহুল আমিন, ব্যুরো প্রধান (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে বসেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এক জমজমাট মিলনমেলা। উপজেলার খান বানিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
খেলা শেষে বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে সাদা খাসি এবং রানার্সআপ ব্রাজিল দলের হাতে কালো খাসি তুলে দেওয়া হয়। এছাড়া ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) পান একটি লাল মোরগ।
নাফিসা আঞ্জুম খান জানান, গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতে এবং তরুণদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমী আয়োজন। দর্শকদের এমন সাড়া পেয়ে আগামীতেও এই ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩