মোঃ তাজিদুল ইসলাম::
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ ছাতক অঞ্চলের প্রান্তিক এলাকা ভাতগাঁও ইউনিয়নের ছাতারপই গ্রামের কৃতীসন্তান, যুক্তরাজ্যে বাঙালি কমিউনিটির অন্যতম পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, দানবীর ও সময়ের সাহসী ব্যক্তিত্ব আব্দুল দয়াছকে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে যুক্তরাজ্য থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে শতাধিক এলাকাবাসী, সুনামগঞ্জ ও ছাতক উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী না হলেও শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা, মানবিকতা ও হৃদ্যতার টানেই বিমানবন্দরে ছুটে আসেন তার শুভাকাঙ্ক্ষীরা। ধনী-গরিব নির্বিশেষে সবাই তাকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন।
সমাজসেবার আলোকবর্তিকা আব্দুল দয়াছ
আব্দুল দয়াছ যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা এবং একজন সফল ব্যবসায়ী হলেও মানবসেবাই তার জীবনের প্রধান ব্রত। দুর্যোগ-দুর্বিপাকে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান। এলাকার কোনো মানুষ আপদে-বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কখনো পিছপা হন না। নিজ উদ্যোগে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে এলাকার উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখে চলেছেন তিনি।
শুধু ইউনিয়ন কিংবা উপজেলা নয়, জেলা পর্যায়েও তার সহযোগিতার হাত সমানভাবে প্রসারিত। সুনামগঞ্জ জেলা ডায়বেটিস হাসপাতাল প্রতিষ্ঠায় অন্য অনেকের সঙ্গে তিনিও অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন। হাসপাতালের জন্য যুক্তরাজ্য থেকে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এনে দিয়েছেন এবং ফ্রি চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছেন।
আব্দুল দয়াছের পুরো পরিবারই মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় সুপরিচিত। নিজেদের ভূমির ওপর গৃহ নির্মাণ করে গৃহহীন শতাধিক পরিবারকে বসবাসের সুযোগ করে দিয়েছেন তারা। এছাড়া এলাকার আভ্যন্তরীণ রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এই পরিবারের অবদান প্রশংসনীয়।
যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামের ধনী-গরিব নির্বিশেষে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে নিজেদের বাড়িতে মরহুম পিতা-মাতার নামে প্রতিষ্ঠা করেছেন “আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি ফ্রি মেডিক্যাল সেন্টার”। এছাড়া তিনি “আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি জনকল্যাণ ফাউন্ডেশন”-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং “আলহাজ্ব আব্দুল জলিল ও আলহাজ্ব জহুরা বিবি দাতব্য হাসপাতাল”-এর অন্যতম উদ্যোক্তা।
বিমানবন্দরে ছিল ভালোবাসার মিলনমেলা
আব্দুল দয়াছের দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন তার শুভাকাঙ্ক্ষীরা। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা আব্দুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, জেলা বিএনপি নেতা নাদের আহমদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব রওশন খান সাগর, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ্ আল নোমান, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সোমেন, পাতারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবদাল হোসাইন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন, অ্যাডভোকেট জাবির আহমদ পাভেল, ভাতগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সমরু মিয়া, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ও জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসাইন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান পীর, বিএনপি নেতা নজরুল ইসলাম, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শোয়েব আহমদ, ছাতক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাপন, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবী শাহজাহান হোসাইন, দৈনিক যুগান্তরের ছাতক প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী, দৈনিক বাংলাবাজার পত্রিকার ছাতক প্রতিনিধি আতিকুর রহমান আতিক, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতকের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, সমাজকর্মী ছায়েদ মিয়া, হাফিজ খান, রায়হান আহমদ, মানিক মিয়া, ইমরান আহমদ, লেচু খান, মোহাম্মদ আলী, আখতার হোসাইন, ছায়েদ খান, বিএনপি নেতা ফজরুল তালুকদার, সাজ্জাদ আহমদ, রেজওয়ান আহমদ, নজরুল ইসলাম প্রমুখ।
পরে নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিরা তার মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে তার অব্যাহত অবদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩