সেলিম চৌধুরী
জেলা প্রতিনিধি, রংপুর ঃ
রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ শিমুলবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ধাপ শিমুলবাগ মসজিদের পাশের ধৃত আসামির পূর্ব দুয়ারী টিনের ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন)-এর নির্দেশনা ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলামের পিতা মৃত মহির উদ্দিন। তিনি রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন ধাপ শিমুলবাগ এলাকার বাসিন্দা।
এ সময় তার হেফাজত থেকে মোট ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ০.৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৮, তারিখ ৯ জুন ২০২৬। গ্রেফতার আসামিকে থানা হাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩