নিজস্ব প্রতিবেদক, রংপুর: কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী জনাব রেজেকা সুলতানা ফেন্সি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে রংপুর অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। গত ২৯ এপ্রিল ২০২৬, বুধবার রাত ১০টায় নবনির্বাচিত এমপি মহোদয়ের নিজস্ব বাসভবনে গিয়ে সমিতির পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির উপদেষ্টা জনাব মোঃ মনিরুল হক প্রধান ও এডভোকেট মোঃ আবু তাহের নিউটন, সহ-সভাপতি অধ্যাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ সহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ জনাব আব্দুল গফ্ফার এবং ১ নম্বর সদস্য শ্রদ্ধেয় জনাব মোঃ রওশনুল হক সরকার (রশু)।
ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সমিতির নেতৃবৃন্দের কথা ও প্রস্তাবনাগুলো শোনেন। এ সময় তিনি এলাকার জনকল্যাণ ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
ব্যস্ত সময়ের মধ্যেও দীর্ঘক্ষণ সময় দেওয়া এবং গঠনমূলক পরামর্শ প্রদানের জন্য এমপি মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, কারমাইকেল কলেজের একজন কৃতি শিক্ষার্থীর এই অনন্য অর্জন কলেজের সকল প্রাক্তন শিক্ষার্থীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩