
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি একদিনের সরকারি সফরে আজ সোমবার (১৩ জুলাই) সকালে রাজশাহীতে পৌঁছেছেন।
সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসানুজ্জামান (পাইলট)।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ হাসানুজ্জামান (পাইলট), সাবেক সভাপতি, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, যুগ্ম আহবায়ক, গোদাগাড়ী উপজেলা যুবদল।সরকারি সফরকালে প্রতিমন্ত্রী রাজশাহীতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩