প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৮:৩৩ পি.এম
র্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামকে মাদকমুক্ত করার ঘোষণা লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের
মোঃ শহীদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান উপদেষ্টা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এস. এম. আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন র্যাব-৭-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চট্টগ্রামের মাদক পরিস্থিতি এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
আলোচনাকালে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাদকের উৎস ও সরবরাহব্যবস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। একই সঙ্গে তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক কার্যক্রম নিয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন র্যাব-৭ অধিনায়ক। আইন, নীতিমালা, সাংগঠনিক শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ইতিবাচক ও জনকল্যাণমুখী কার্যক্রমে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে বলা হয়, মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার উদ্যোগে সাংবাদিক সমাজ দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও সংগঠনের পক্ষ থেকে ভূমিকা রাখা হবে।
সাক্ষাৎকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) উপস্থিত থাকার কথা থাকলেও পথে তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে তারা র্যাব-৭-এর কমান্ডিং অফিসারের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে।
সৌজন্য সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩