তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে। টাকার অভাবে থমকে গেছে একটি সংগ্রামী জীবনের চিকিৎসা। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকার বাসিন্দা রনি মন্ডল। পেশায় তিনি একজন পরিশ্রমী অটোরিকশা চালক। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে যে সামান্য আয় হতো, তা দিয়েই চলত তার চার সদস্যের সংসার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ‘লিভার সিরোসিস’। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোগ ধরা পড়ার পর থেকেই রনির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা শুরু করা প্রয়োজন। আর এই উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
রনি মন্ডলের নিজের জমিজমা বলতে কিছুই নেই। অটোরিকশা চালিয়েই কোনোমতে দিনাতিপাত করতেন। এরই মধ্যে তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে ইতোমধ্যে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছে। এলাকার কিছু হৃদয়বান মানুষ ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়ালেও, চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের টাকার তুলনায় তা অত্যন্ত সামান্য।
রনি মন্ডলের দুটি ছোট ছোট ছেলে সন্তান রয়েছে। বাবার এই গুরুতর অসুস্থতায় অবুঝ শিশু দুটির ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখে। টাকার অভাবে চোখের সামনে স্বামীর এই করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী।
এমতাবস্থায়, রনি মন্ডলকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং এই অসহায় পরিবারটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাই-বোনদের প্রতি মানবিক সাহায্যের আকুতি জানিয়েছে তার পরিবার। সকলের সম্মিলিত সামান্য সহযোগিতাই পারে দুটি ছোট শিশুকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে, বাঁচাতে পারে একটি পুরো পরিবারকে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
রনি, গ্রাম: ভাউলাগঞ্জ, উপজেলা: দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়। বিকাশ/নগদ নম্বর: ০১৩০২৬১৮২৫১
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩