মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও এক স্বাস্থ্যকর্মীর ওপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) দুপুরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (৫০ শয্যা) প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা স্বাস্থ্যসেবার অনুকূল পরিবেশ সৃষ্টি, চিকিৎসকদের নিরাপত্তায় কার্যকর আইনগত সুরক্ষা এবং চিকিৎসকদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানান।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩