মুহাম্মদ ময়নুল হক
স্টাফ রিপোর্টার।
ঈদুল আযহা উপলক্ষে শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মির্জা স্বপন।
শুভেচ্ছা বার্তায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মির্জা স্বপন বলেন,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহজাদপুর উপজেলার প্রিয় ভাই-বোন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, এই ঈদ যেন সকলের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”
মির্জা স্বপন বলেন, “কুরবানির এই মহান ত্যাগের শিক্ষা যেন আমাদের সকলকে আরও সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সমাজসেবার প্রতি উদ্বুদ্ধ করে। ঈদের এই পবিত্র দিনে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
স্থানীয় জনগণের মধ্যে এই শুভেচ্ছা বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বলেছেন, মির্জা স্বপনের এমন উদার ও সময়োপযোগী শুভেচ্ছা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
ঈদুল আযহার পবিত্রতা রক্ষা করে সকলে যেন সুস্থ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করেন — এমন প্রত্যাশা কামনা করেন ত্যাগী ছাত্রনেতা মির্জা স্বপন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩