মিজানুর রহমান, ঝিনাইগাতী, শেরপুর প্রতিনিধি:
শেরপুর মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় এই অনুষ্ঠানে।
উক্ত কর্মসূচি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব এ.কে.এম জহিরুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধীবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্য
পুরস্কার বিতরণের আগে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,
“প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা।”
তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন,
“ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপরও তিনি জোর দেন।
অনুষ্ঠানের শেষে সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক।
এই প্রতিযোগিতা জেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩