
নাটোর জেলা প্রতিনিধি.
স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ নাটোরের গুরুদাসপুর উপজেলার কৃতি সন্তান, স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট শিহাব উদ্দিন ওয়ারেসী-কে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. আবু তারিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব, শেরে বাংলার দৌহিত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ।
শিহাব উদ্দিন ওয়ারেসী বর্তমানে সোসাইটি অব স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড-এ কনস্যালট্যান্ট স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হিসেবে কর্মরত আছেন।
তিনি দীর্ঘদিন ধরে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের ভাষা, কথা বলা, যোগাযোগ এবং গিলতে সমস্যার মূল্যায়ন ও থেরাপি সেবা দিয়ে আসছেন। বিশেষ করে অটিজম, স্পিচ ডিলে, স্ট্যামারিং, নিউরোডেভেলপমেন্টাল সমস্যা এবং মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট যোগাযোগগত জটিলতা নিরসনে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিহাব উদ্দিন ওয়ারেসী বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে মানুষের সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি সবাইকে আহ্বান জানাই, যেন আমরা ব্যতিক্রমধর্মী শিশু এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের সমাজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিই। তাহলেই আমরা একটি সত্যিকারের Inclusive Bangladesh গড়ে তুলতে পারবো।
উল্লেখ্য, সমাজসেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩