বিশেষ প্রতিনিধি:
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী, সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব রিয়াদ আনোয়ার শুভ আজ বিকেল ৪:৩০ মিনিটে রংপুরে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি। এক যৌথ শোক বার্তায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
আগামীকাল বাদ জোহর, কেরামতিয়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।জানাজা শেষে রংপুর মুন্সিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত হয়ে তাঁর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩