শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল-বকুলতলা গ্রামের কৃতী সন্তান এম.এ হামিদুর রহমান। তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এম.এ হামিদুর রহমান মেঘাদল-বকুলতলা গ্রামের নুর ইসলাম মিয়ার মেঝো ছেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি বি.এ (অনার্স), বি.এড এবং এম.এ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর এই সাফল্যের খবরে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিবারের সদস্যরা জানান, এম.এ হামিদুর রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে চেষ্টা করে আসছিলেন। অবশেষে এনটিআরসিএ’র সুপারিশের মাধ্যমে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, যোগ্যতা, মেধা ও আন্তরিকতা দিয়ে এম.এ হামিদুর রহমান কর্ণঝোড়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
তাঁর এই অর্জনে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে নতুন কর্মজীবনে সফলতা ও শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া কামনা করেছেন এম.এ হামিদুর রহমান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩