মোঃ জাকিরুল ইসলাম, সটাফ রিপোর্টার, চট্টগ্রাম।
আজ(২৩ নভেম্বর) রোজ রবিবার হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় ভোর ৫:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) এবং একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র আবিদুল হাসান (৩৫) তারা সম্পর্কে চাচা ভাতিজা।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩