সৈয়দপুর পৌরসভার হিসাব রক্ষক মোঃ আবু তাহের সততা, দক্ষতা ও স্বচ্ছতার জন্য স্থানীয়ভাবে প্রশংসিত এক নাম। দীর্ঘদিন ধরে তিনি দায়িত্বশীলতার সঙ্গে পৌরসভার আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর সৎ ও নিষ্ঠাবান কর্মপদ্ধতি পৌর প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হিসাব-নিকাশ নির্ভুলভাবে সংরক্ষণ ও তদারকিতে তিনি বিশেষ মনোযোগী। সহকর্মীরা জানান, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠোর। ফলে পৌরসভার অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও আস্থা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলোতে তাঁর আন্তরিকতা ও সততা সৈয়দপুর পৌরসভাকে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সহায়তা করছে। আর্থিক স্বচ্ছতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি পেয়েছে এবং নাগরিক সেবার মান উন্নত হয়েছে।
পৌরসভার কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মোঃ আবু তাহের তাঁর অভিজ্ঞতা ও সততার মাধ্যমে সৈয়দপুর পৌরসভার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩