
সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন ৫ সদস্যকে দায়িত্ব প্রদান
মিজানুর রহমান,বিশেষ প্রতিবেদন:
সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতৃত্বের বিকাশ এবং রোভার স্কাউট কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিনিয়র রোভারমেট (SRM) পদে নতুন পাঁচজন রোভার সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম, শিক্ষাবর্ষ, বিভাগ, সংশ্লিষ্ট ইউনিট এবং দায়িত্ব পালনের মেয়াদ উল্লেখ করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত পাঁচজন হলেন—
১. জিন্নাত হাসান: মার্কেটিং বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ (শিক্ষাবর্ষ ২০২২-২২)। তাকে ৩ নং সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট ইউনিট (ক)-এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
২. প্রান্ত নয়ন: ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ (শিক্ষাবর্ষ ২০২২-২২)। তাকে ৩৬ নং সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট ইউনিট (খ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. সাদিয়া জাহান মীম: উদ্ভিদবিজ্ঞান বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০২১-২২)। তাকে ৭৯ নং সরকারি তিতুমীর কলেজ গার্ল-ইন রোভার স্কাউট ইউনিট (ক)-এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
৪. মোছা. মাফরুহা তাহসীন আখি: পদার্থবিজ্ঞান বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০২১-২২)। তাকে ৩৩২ নং সরকারি তিতুমীর কলেজ গার্ল-ইন রোভার স্কাউট ইউনিট (খ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
৫. মো. আল-আমীন মির্জা: সমাজকর্ম বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ ২০২১-২২)। তাকে ৩৪০ নং সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট ইউনিট (গ)-এর দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত পাঁচজনের দায়িত্ব পালনের মেয়াদ ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ নভেম্বর ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভারমেটদের বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র ও নিয়ম অনুসরণ করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি রোভার সদস্যদের প্রশিক্ষণ, ব্যাজ অর্জন, লগবই লেখা, বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা এবং রোভার ডেনের প্রয়োজনীয় নথিপত্র ও সরঞ্জাম সংরক্ষণসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের নেতৃত্বে সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩