ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরমানন্দপুর গ্রামের বিশিষ্ট সমাজকর্মী মোঃ জজ মিয়ার সভাপতিত্বে ও আঙুর মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া, খসরু মিয়া ও খোকন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে অভিযোগ করা হয়, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
মানববন্ধনে উপস্থিত লোকজনের দাবি, মাদকের বিস্তারের কারণে এলাকার তরুণদের একটি অংশ বিপথে যাচ্ছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি মদ ও নারীদের নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগও তোলা হয়।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, মাদকসেবীদের একটি অংশ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধন থেকে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরমানন্দপুর গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩