খুলনা জেলা প্রতিনিধি
সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাংস্কৃতিক মানুষের মনকে উৎফুল্ল ও বিকশিত করে । সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। তিনি বলেন, এক সময় খুলনা নগরীর মোরে মোড়ে গান-বাজনা, আবৃত্তি, অভিনয় নিয়ে প্রানবন্ত থাকতো,আজ সেই নগরী বন্ধতারূপ ধারণ করেছে। আমি বিশ্বাস করি সুরঝংকর একটি প্রাচীন ও প্রতিষ্ঠিত সংগঠন। সুতরাং সুরঝংকার সাংস্কৃতিক চার্চার মাধ্যমে খুলনার সাংস্কৃতিক অঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনবে। আর এর জন্য আমি আপনাদের সর্বত্ত্বক সহযোগিতা করবো।
তিনি গতকাল শনিবার খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সুরঝংকার একাডেমির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা, পরিচিতি সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন।
আনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরঝংকার একাডেমির সভাপতি মোঃ রাজ্জাক হোসেন। সংগঠনের
সাধারণ সম্পাদক জি.এম. মঈন উদ্দিন এবং সহ-সভাপতি এ্যাড: অসীম কুমার বৈদ্য'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরঝংকার একাডেমির প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ শহীদুল ইসলাম বিএন(অবঃ) ও তার সহধর্মিণী নাসিমা পারভীন এবং খুলনা বিএসটিআইয়ের পরিচালক রহিমা তালুকদার।
সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, সহ-সভাপতি যথাক্রমে এমএম জাফর ইকবাল, কাজী আব্দুল ওহাব, জাহাঙ্গীর শিকদার, মোঃ নিয়ামত আলী শিকদার, নিয়াজ আহমেদ খান টিপু, মোঃ জামাল হাওলাদার, মোঃ নাসির উদ্দীন, যুগ্ম সম্পাদক মোঃ শাহাবুদ্দিন শেখ ও মোঃ আবু তালেব হোসেন, মোঃ সালমান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মিশোরী ইসলাম মিশু, সহ- সাংগঠনিক সম্পাদক জোহরা আক্তার লিজা, সুমাইয়া আক্তার রিপা, অর্থ সম্পাদক শেখ এনামুল কবির( রুবেল), সাংস্কৃতিক সম্পাদক মোঃ সালাহ্ উদ্দীন, সহ সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ হাসান ও মোঃ হারুন গাজী, সহ-দফতর সম্পাদক ইয়াসমিন আহমেদ অরিন, মহিলা সম্পাদীকা নাসরিন সুলতানা রিপা, সহ-মহিলা সম্পাদীকা রোটা: অঞ্জনা রানী দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম আরা মুন্নী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস,এম ফরিদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অভ্যর্থনা সম্পাদক কাউসারী জাহান মঞ্জু, সহ-অভ্যর্থনা সম্পাদক শাহিন শিরিন খান, কার্যনির্বাহী সদস্য নাসরিন আহমেদ, দীপক কুমার দাস, মোঃ নাসির উদ্দীন, মো: সাকিব আফতাব সুজন, বীমা ব্যক্তিত্ত্ব তালুকদার শহিদুল ইসলাম ও খান আবু দাউদ।
অনুষ্ঠানে সুরঝংকার একাডেমির নবগঠিত কমিটি ঘোষণা ও পরিচিত সভা, সম্মাননা স্মারক প্রদান এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরক-
এসএম ফরিদ রানা
আহবায়ক
মিডিয়া উপকমিটি
সুরঝংকার একাডেমি, খুলনা।
তাং-১০/১০/২০২৬ইং
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩