নিজস্ব প্রতিবেদক,
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দুটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা সমুদ্রের প্রায় ১২ মিটার গভীরতায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহজনক দুটি ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ট্রলিং জাল পাওয়া যায়। এ সময় বোটে থাকা ৩৮ জন জেলেকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা বোট, জাল ও মাছের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ ধরা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩