মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
হাটহাজারী পৌরসভাধীন ১১ মাইলের পশ্চিম পাশে বেসরফ জুতার কারখানার ময়লা আবর্জনা ফেলে কৃষি জমি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
আজ (১০শে নভেম্বর) রোজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোন ধরনের অনুমোদন ছাড়াই পৌরসভার আবাসিক এলাকায় কৃষি জমির পাশে ঝুকিপূর্ণভাবে গড়ে উঠেছে এ জুতার কারখানা। এনিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর বেসরফ জুতার কারখানা ইউএনও অভিযান পরিচালনা করেন।
এ প্রসঙ্গে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, জুতার কারখানার ময়লা ফেলে কৃষি জমি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ফায়ার সেফটি ব্যবস্থাপনা, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাড়পত্র পাওয়া যায়নি। উক্ত অপরাধের ভিত্তিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩