
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুটি বসতবাড়ি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। এ সময় বাড়ি দুটির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি পালিয়ে যান।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রথম বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং দ্বিতীয় বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ২০ হাজার পিস ইয়াবা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনি (২৫) এবং জিল্লুর রহমান ওরফে কালু (১৯)।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
মাদক চোরাচালান প্রতিরোধ এবং দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩