নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। গত ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফের যৌথ স্বাক্ষরে কমিটিটি অনুমোদন লাভ করে।
অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আওতাধীন সব ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন করেন টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুস শরীফ।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩