২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়া এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ কাউছার আহমেদ সুমন।
গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা, এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন স্থানীয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে জনসাধারণের মতামত ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে হলে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের চাওয়া-পাওয়া ও সমস্যাগুলো জানার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলাই এ গণসংযোগের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।
স্থানীয় পর্যায়ে এ ধরনের মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩