
৭নং বানারীপাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক মেম্বার মো:মিজানুর রহমান।
আসন্ন ৭নং বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছেন মো: মিজানুর রহমান।
স্থানীয় পর্যায়ে তাঁর জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগকে ঘিরে নির্বাচনী আলোচনায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ। বানারীপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলে সমর্থকদের দাবি।
নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যন্ত ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হয়, তা সময়ই বলে দেবে। তবে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো: মিজানুর রহমানকে ঘিরে বানারীপাড়া সদর ইউনিয়নে ইতোমধ্যে আলোচনা জমে উঠেছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩