নিজস্ব প্রতিবেদক | বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে পথচলা 'দৈনিক সোনালী সময়' পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক ও সংগঠক মোহাম্মদ মকিস মনসুর।
এক বিশেষ বাণীতে তিনি পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কলাকুশলী এবং অগণিত পাঠককে আন্তরিক মোবারকবাদ জানান। মোহাম্মদ মকিস মনসুর বলেন:
"দৈনিক সোনালী সময় গত কয়েক বছরে তার আপসহীন লেখনী এবং সত্যের পক্ষে অবস্থান নিয়ে পাঠকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। একটি আদর্শ সংবাদপত্র কেবল তথ্যই দেয় না, বরং সমাজ সংস্কারে সাহসী ভূমিকা পালন করে। সোনালী সময় সেই ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।"
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য যাচাই করে পরিবেশন করা সংবাদপত্রের জন্য বড় চ্যালেঞ্জ। সোনালী সময় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও প্রবাসের পাঠকদের সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক
বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩