
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা
লন্ডন, যুক্তরাজ্য: সিরাজগঞ্জের কৃতি সন্তান, জাতীয় চার নেতার অন্যতম এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত 'শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ'-এর নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সোহেল সরকার।
এক বিবৃতিতে তিনি বলেন, "শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী শুধু সিরাজগঞ্জের নয়, বরং পুরো বাংলাদেশের গর্ব। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন এবং দেশের ক্রান্তিলগ্নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা মানে আমাদের গৌরবময় ইতিহাসকে অস্বীকার করা।"
সোহেল সরকার আরও বলেন, "সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষ এবং বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা এই হঠকারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। নাম পরিবর্তনের এই প্রক্রিয়াটি শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি যেন এই রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্ত থেকে সরে এসে অবিলম্বে মেডিকেল কলেজটির পূর্বের নাম বহাল রাখা হয়।"
তিনি সিরাজগঞ্জের সাধারণ জনগণ এবং সচেতন মহলকে এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩