

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামে এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তরুণ সংস্থাটির উদ্যোগে ওই বৃদ্ধা মায়ের বসবাসের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন অনিশ্চয়তা ও কষ্টের জীবনযাপন করা বৃদ্ধা মা মাথা গোঁজার একটি স্থায়ী আশ্রয় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার মুখের হাসি আর চোখের আনন্দ এলাকাবাসীকেও আপ্লুত করেছে। এ মানবিক কাজে পুরো গ্রামের মানুষের মাঝেও ব্যাপক সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে জাগ্রত তরুণ সংস্থাকে সহযোগিতা করেছেন ধানশাইল মানব কল্যাণ ফাউন্ডেশন,
ভারুয়া মহসিন ট্রাস্ট,
কান্দুলি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ,
বিউটি অব ঝিনাইগাতী।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তারা ভবিষ্যতেও জাগ্রত তরুণ সংস্থার এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা, দোয়া ও ভালোবাসা জানিয়েছেন আয়োজকরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩