ফরহাদ হোসেন আজাদ
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে দীর্ঘকাল ধরে এলাকায় পরিচিত এই রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই রাজপথের সক্রিয় কর্মী হিসেবে তিনি রাজনীতিতে পদার্পণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রাজনীতির কঠিন সময়ে রাজপথে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার জেল খেটেছেন, তবুও আদর্শ থেকে বিচ্যুত হননি। পরবর্তীতে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পান এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দেন।
বোদা ও দেবীগঞ্জের সাধারণ মানুষের কাছে ফরহাদ হোসেন আজাদ অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘদিন তৃণমূল পর্যায়ের অবহেলিত ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে কাজ করে তিনি আজ গণমানুষের নেতায় পরিণত হয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক এবং নিরহংকার জীবনাচরণই তাঁকে এই বিপুল বিজয় এনে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন আজাদ বলেন, তিনি পঞ্চগড়-২ আসনের মানুষের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ। নির্বাচনের আগে তিনি উন্নয়নের যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নে তিনি শতভাগ সচেষ্ট থাকবেন এবং সাধারণ মানুষের সেবক হিসেবে আজীবন পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩