মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন যে, সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় শুধু বিএনপির বিজয় নয়। এ বিজয় বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষের বিজয়। তিনি শ্রীবরদী উপজেলার তাঁতি হাটি ইউনিয়নের ছনকান্দা বটতলা বাজারে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে ইফতার ও দোয়া মাহফিল শেষে রাতে শুকরিয়া আদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় উপলক্ষে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন এজন্যই আমরা সর্বোস্তরের জনগকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার ও দোয়া মাহফিল শেষে ( ৫ মার্চ ) প্রধান অতিথির বক্তব্যে তিনি শেরপুর-৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) আসনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ শ্রদ্ধার সাথে অনুরোধ জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল সহ সর্বস্তরের বিপুল সংখ্যক জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী অংশগ্রহণ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩