সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।
সৌদিআরব রিয়াদে আঞ্জুমানে মুসলিমীন কেন্দ্রীয় শাখার উদ্যোগে বাধা হোটেল ডি-প্যালেসে আলোচনা সভা,ইফতার মাহফিল ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে_ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন_ মেডিনোভা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর হাফেজ কেফায়েত উল্লাহ।
রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী ওবায়দুল হক ইদ্রিস ও অর্থ সম্পাদক মমতাজুল ইসলামের যৌথ ইউসুফের সঞ্চালনায়_ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন_আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা নুরুল আলম নঈমী, উপদেষ্টা পরিষদের সদস্য খাজা মাইনুদ্দিন,কেন্দ্রীয় পরিষদের হাফেজ মুসা,জুয়েল হোসেন, নূরুল ইসলাম সহ সুফি মতাদর্শের আশেকে রাসুল প্রবাসী বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট জন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াতের পর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম পরিবেশন করেন দপ্তর সম্পাদক শাহ আলম।
উপস্থিত অতিথিরা আলোচনা সভায় ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন আমরা ঈমান ও আকীদায় সঠিক মতে পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কৃতকর্মে জীবন পরিচালনায় যেন সুদৃঢ় থাকি।
এছাড়াও আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমীন নবগঠিত রিয়াদ কেন্দ্রীয় কমিটির অভিষেক ও কমিটির কার্যপ্রণালী স্বক্রিয় ভাবে পালনের গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা আরো বলেন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে একে অপরের সহযোগিতায় প্রবাসের মাটিতে কাজ করতে সে দিকে লক্ষ্য রাখতে হবে বলে আশা করছি।
পরিশেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করেন মাওলানা নুরুল আলম নঈমী।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩