নীলফামারী জেলার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন সুপ্তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও সেবামুখী করতে নানা কার্যক্রম গ্রহণ করেছেন।
তার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা তুলনামূলক সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পাচ্ছেন।
বিশেষ করে মাতৃসেবা, শিশুস্বাস্থ্য, টিকাদান কার্যক্রম ও জরুরি চিকিৎসা সেবায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করেও তিনি সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ডাঃ নন্দা সেন সুপ্তার আন্তরিকতা, দায়িত্ববোধ ও সেবামুখী মনোভাবের কারণে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
সচেতন মহলের মতে, এমন দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির কর্মকর্তাদের মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও জনবান্ধব হয়ে উঠছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩