মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :---
খুলনার বটিয়াঘাটা উপজেলায় AMRA প্রকল্পের আওতায় একটি ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. শাহীনূর ইসলাম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা নারগিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলী ও বিএডিসি প্রকৌশলী সোহরাব।
উক্ত আলোচনা সভায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলা হয়। ইউএনও মহোদয় সহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন।
এ সময় সুশীলনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ,নুরুন্নবী প্রিন্স, তাপস কুমার দাস, দীপা বিশ্বাস ও শান্তা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩